
(১৫ ঘন্টা আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৬:০৪ অপরাহ্ন
ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ জাকির হোসেন নামে ১ মাদককারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। গ্রেফতারকৃত জাকির হোসেন আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ( কলাবাগান) এলাকার তাজুল ইসলামের পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল সূত্রে জানাযায়, আজ সোমবার বিকালে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরবে সৈয়দ নজরল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন কে আটক করে।
পরে তার প্যান্টের পকেট থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।