banglahour

হিজলায় প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৭:৫৯ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলায় এক সন্তানের জননী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 


মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গলায় ফাঁস দিয়ে নিহত নারী মালয়েশিয়া প্রবাসী সফিকুল ইসলাম এর স্ত্রী খাদিজা বেগম ২৩।তার ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।


পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে হরিনাথপুর শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে ঐ নারী আত্মহত্যা করে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত নারীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে অনেকেই ধারণা করেন স্বামীর সাথে মোবাইলে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটিয়েছে।


পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের প্রেরণ করা হবে। এছাড়াও অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল