banglahour

সুরক্ষিত হোক শিশুর ভবিষ্যৎ: রাঙ্গামাটিতে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৮:০০ অপরাহ্ন


॥ রাঙ্গামাটি প্রতিনিধি 
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”-এই প্রতিপাদ্য সামনে রেখে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকার কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ড. নুয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাঙ্গামাটির জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি শিশুর সার্বিক বিকাশ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের অঙ্গীকার হোক—কোনো শিশুই যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। পাহাড়ি-বাঙালি সকল শিশুর জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল