banglahour

ফের জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৪ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২:২৬ অপরাহ্ন

১৫ বছর পরে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান এবং কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে কারিনাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে তাঁদের। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ওই গানের শুটিং করবেন কারিনা। জানা গেছে, শুটিংয়ের জন্য পাঁচ দিন সময় দিয়েছেন এই অভিনেত্রী। গানটি বড় পরিসরে তৈরি করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্যাডি কুল’ নামে একটি গান তৈরি করা হচ্ছে। সেখানে  শাহরুখ এবং কারিনাকে একসঙ্গে দেখা যাবে, যেভাবে দর্শক এর আগে কখনো দেখেননি। ‘কিং’-সিনেমায় সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এই গান। গানটিকে স্মরণীয় করে তুলতে কোনও কমতি রাখতে চাইছেন না নির্মাতা।

জানা গিয়েছে, গানটি গাইবেন একজন ভারতীয় এবং একজন আন্তর্জাতিক শিল্পী। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর। তবে গানটির শিল্পীদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।

‘ড্যাডি কুল’-এ শাহরুখ এবং কারিনাকে একেবারে নতুন ভাবে দেখবে দর্শক। এর আগে ‘কাভি খুশি কাভি গাম’, ‘অশোকা’ এবং ‘ডন’, ‘রা-ওয়ান’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি আগের কাজগুলির থেকে একেবারেই আলাদা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আগামী মাসের (নভেম্বর) ২ তারিখ শাহরুখ খানের জন্মদিন। সেই দিনকে কেন্দ্র করে ছবির ট্রেলার প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে জন্মদিনে শাহরুখ-অনুরাগীদের জন্য বড় চমক অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গানে কারিনার যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ‘ড্যাডি কুল’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ‘কিং’-এর অন্যতম প্রতীক্ষিত আকর্ষণ হয়ে উঠতে পারে শাহরুখ-কারিনার জুটি।

‘কিং’- সিনামায় শাহরুখ খান ছাড়াও সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ অহলাওয়াত, অরশদ ওয়ারসী এবং রাঘব জুয়ালকে দেখা যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল