banglahour

ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:০১ অপরাহ্ন


ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল হত্যা মামলায় ৩ সহোদরের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো নান্দাইলে চর লক্ষীদিয়ার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আবু বকর সিদ্দিকের তিন ছেলে মোজাম্মেল হক স্বপন(৪৬), আপন মিয়া (৪৩) ও রিপন মিয়া(৪১)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো মৃত ইসমাইলের ছেলে আবু বকর সিদ্দিক (৭১), তার ছেলে কাঞ্চন মিয়া(৩৬), নজরুল ইসলামের ছেলে রুবেল (২৯), মৃত মজিবরের ছেলে পারভেজ (৩১), মৃত আব্দুল মজিদের দুই ছেলে মোফাজ্জল হোসেন (৫৬) ও কাশিদ (৫৯), দন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেনের ছেলে আল-আমিন (৩১), দন্ডপ্রাপ্ত কাশিদের দুই ছেলে সুমন মিয়া (৩৬) ও নয়ন মিয়া (২৯) এবং খোকন মিয়ার ছেলে আসাদুল (২৯)। যাবজ্জীনপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।


মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভোলামরির হযরত আরীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সাথে অভিযুক্তদের সাথে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের একটি কাপড়ের দোকানে বসেছিলেন সবি। এসময় অভিযুযুক্তরা অতর্কিতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে হত্যা করে সবিকে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনকে আসামি করে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তদন্ত, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় দেন। তবে মৃত্যুদন্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছে।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষে এ.কে.এম. আমানউল্লাহ বাদল মামলাটি পরিচালনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল