
(২ সপ্তাহ আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:০২ অপরাহ্ন
এলাকার শান্তি বিনষ্টকারী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন,কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের শান্তির জন্য যা যা করার দরকার আমাদের প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট আমরা অক্ষরে অক্ষরে পালন করবো বলে মন্তব্য করেছেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি আজ দুপুরে নগরির দৌলতপুর মহেশ্বর পাশা পশ্চিম পাড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গরীব ও অসহায়দের মাঝে মশারী ও মশা নিধন যন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় বিষেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আঃ সাত্তার মোল্যা। এ সময় বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল নেতৃবৃন্দ।