banglahour

কালুখালীর মদাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:৪১ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫নং মদাপুর চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কন্নুর সমর্থনে এক বর্ণাঢ্য নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ (৭ অক্টোবর) সন্ধ্যায় মদাপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও কর্মী-সমর্থকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দল-মত নির্বিশেষে গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির কুন্নু।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খাজা, 
মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জুলুসহ স্থানীয় কর্মী সমর্থকেরা বক্তব্য রাখেন।


সভায় বক্তারা ওবায়দুল কবির কন্নুর সততা, দূরদর্শী নেতৃত্ব ও সামাজিক অবদানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা জানান, কন্নু সবসময় এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল কবির (কুন্নু) উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমার মূল লক্ষ্য ৫নং মদাপুর ইউনিয়নকে বৈষম্যহীন, সুশাসিত ও আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তোলা। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত শিক্ষা, সামাজিক শান্তি-শৃঙ্খলা এবং যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আমি আত্মনিয়োগ করতে চাই। তিনি আরও বলেন, আমার রাজনীতি কোনো ব্যক্তিগত অর্জনের জন্য নয়, মদাপুরের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল ব্রত। জনগণের ভালোবাসা ও সমর্থনকে পাথেয় করে এই ইউনিয়নকে একটি দৃষ্টান্তমূলক ও আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমার স্বপ্ন। সভা শেষে তিনি নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় স্থানীয় কর্মী সমর্থকেরা ও উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল