banglahour

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:৪২ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় কার্যক্রম পরিচালনা করেন। এর অংশ হিসেবে সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি—মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল