banglahour

সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে দেশে আনা হবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ মে ২০২৩, বুধবার, ২:২৩ অপরাহ্ন

ঢাকা: যুদ্ধকবলিত সুদানে অবস্থানরত আরও ৫৫৫ বাংলাদেশিকে তিনটি ফ্লাইট আজ জেদ্দায় নেওয়া হচ্ছে  এবং আগামীকাল আরেকটি ফ্লাইটে এ বাংলাদেশিদের জেদ্দায় নেওয়া হবে। আগামী শুক্রবার (১২ মে) বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হবে।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

তিনি বলেন, আজ তিনটি ফ্লাইট অপারেট করবে। আগামীকাল আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল