banglahour

মধ্যরাত থেকে শুরু হচ্ছে অবরোধ, মাইকিং করে ইলিশ বিক্রি

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:৪৯ অপরাহ্ন

 

আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। রাত বারোটার পর ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ। তাই শেষ সময়ে পটুয়াখালীর অন্তত ৩০ টি মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। 

উপকূলীয় অঞ্চলে সন্ধ্যার পর সচরাচর মাছ বাজারগুলো বন্ধ থাকলেও বুধবার সন্ধ্যার পর পরই বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভীড়। ক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে বাজারগুলো  তবে দাম নিয়ে ক্রেতাদের বিক্রেতা প্রকাশ করেছেন মিশ্র প্রতিক্রিয়া। বাজারগুলোতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি দরে, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৫০০ থেকে ১৭০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ১০০ টাকা ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল