banglahour

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মা'রা গেছেন

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২১ ঘন্টা আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১১:২৫ পূর্বাহ্ন

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর আর নেই। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, গোয়ার দোনা পাওলায় নিজের বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পটেকারকে। এরপর দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সকাল ৫:২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার জানান, হাসপাতালে আনার পর প্রায় ৪৫ মিনিট ধরে ক্রমাগত কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) দেওয়া হলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে একটি মেডিকো-লিগ্যাল কেস (MLC) দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।

১ জানুয়ারি ১৯৫১ সালে জন্ম নেওয়া বিশ্বনাথ পাটেকর (নানা পাটেকর) ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ১৯৭৮ সালে 'গমন' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখার পর তিনি 'পরিন্দা', 'ক্রান্তিবীর', 'অগ্নি সাক্ষী', 'খামোশি', 'আব তক ছাপ্পান', 'রাজনীতি' এবং 'ওয়েলকাম'-এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং ২০১৩ সালে ভারতের সম্মানজনক 'পদ্মশ্রী' উপাধিতে ভূষিত হন।

অভিনয়ের পাশাপাশি তিনি সমাজসেবা, বিশেষ করে ভারতের দুর্দশাগ্রস্ত কৃষকদের সহায়তায় সবসময় এগিয়ে এসেছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল