
(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১১:২৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন সন্দেহজনক হাম রোগী।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জন।