banglahour

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

 

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ দুটি। মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। দুজনের বাড়িই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

স্বজনরা জানান, দীর্ঘ তিন বছর পর দেশে ফেরার কথা ছিল তাদের। তবে প্রিয়জনদের কাছে ফিরলেন নিথর দেহে। বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় জানাজা শেষে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হবে।

এদিকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য দুই পরিবারকে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল