banglahour

ময়মনসিংহে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪২ অপরাহ্ন

সুস্থ দৃষ্টির গুরুত্ব ও সচেতনতা ছড়িয়ে দিতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ময়মনসিংহে তরুণ কিশোর-কিশোরীদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আজ (বৃহস্পতিবার) সকালে মিনি ম্যারাথনে বিভিন্ন স্কুলের প্রায় হাজারো শিক্ষার্থী অংশ নেয়। নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  পুণরায় সেখানে এসে শেষ হয়।
পরে ম্যারাথন দৌড় শেষে বিভিন্ন ক্যটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। 


এসময় আনন্দ মোহন কলেজ  সাবেক অধ্যক্ষ বিএনএসবি ডা.কে জামান চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সমন্বয়কারী শরীফুজ্জামান পরাগসহ অনেকেই উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে চোখের যত্নের পাশাপাশি সুস্থ ও গতিশীল জীবনধারার জন্য এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল