
(১২ ঘন্টা আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫৫ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া হাটবাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে কাউরিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল দেন।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা সারাদেশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে হাটবাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাজারে ড্রেন আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু দল কিংবা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন কামাল মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম রিপন খান সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং বাজার কমিটি ও স্থানীয়রা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হাটবাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।