
(১২ ঘন্টা আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫৭ অপরাহ্ন
প্রান্তিক পর্যায়ে কিভাবে উন্নয়ন করা যায়, অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধ করা যায়, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে।পুষ্টির চাহিদা, প্রোটিনের চাহিদা, আমিশের চাহিদা পূরণ করার জন্য এই খামার দেখছি। বিগত সরকার এদিকে নজর দেয়নি।
প্রধানমন্ত্রী ইতিমধ্যে সকল খামারীকে কৃষক কার্ডের আওতায় এনেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ দুপুরে খুলনা নগরীর দৌলতপুর সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন কালে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক সংলগ্ন জিলপুকুর (লেক)-এ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, স্থানীয় প্রশাসন এর কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।