banglahour

নায়ক জসিমের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১২ ঘন্টা আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৮:২০ অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক জসিমের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের (৮ অক্টোবর) আজকের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঢাকাই সিনেমার এই মেগাস্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ২ নম্বর সেক্টরে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে সরাসরি অংশ নেন। যুদ্ধ শেষে ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার।

১৯৭৩ সালে জহিরুল হকের ‘রংবাজ’ এবং পরবর্তীতে ‘দোস্ত দুশমন’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি তুমুল আলোচিত হন। এরপর সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ সিনেমার মাধ্যমে মূল নায়ক হিসেবে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেন জসিম।

ঢালিউডে আধুনিক মারামারির দৃশ্য ও অ্যাকশন ধারার মূল প্রবর্তক ছিলেন তিনি। তার নিজস্ব ‘জ্যাম্বস ফাইটিং গ্রুপ’-এর মাধ্যমে ঢাকাই সিনেমায় ফাইট ডিরেকশনে বৈপ্লবিক পরিবর্তন আসে।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ‘তুফান’, ‘জবাব’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’ এবং ‘স্বামী কেন আসামি’র মতো অসংখ্য সুপারহিট ও দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন।

এই মহান অভিনেতার অবদানকে আজীবন স্মরণ রাখতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ২ নং ফ্লোরটিকে ‘মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর’ নামকরণ করা হয়েছে।

পর্দায় বঞ্চিত ও শোষিত মানুষের প্রতিনিধি হিসেবে হাজির হওয়া এই বীর সন্তান ও ক্ষণজন্মা অভিনেতার প্রয়াণ দিবসে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল