banglahour

একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিলে একটি বৈধ এবং অন্যটি অবৈধ হয় কেমনে---ময়মনসিংহে মামুনুল হক

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১০:৪০ পূর্বাহ্ন

একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিলে একটি বৈধ এবং অন্যটি অবৈধ হয় কেমনে---সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা সম্মেলনে এসব কথা বলেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সম্মেলনে যোগ দেন তিনি এবং রাত ৯টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করে ১০টা ২৫ পর্যন্ত টানা বক্তব্য রাখেন মামুনুল হক।

এসময় আল্লামা মামুনুল হক সরকারের উদ্দেশ্যে চারটি মৌলিক প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, বিচার বিভাগকে স্বাধীন করে প্রধানমন্ত্রী ও সরকারি দলের আজ্ঞাবহ থেকে মুক্তি দেওয়া এবং পাবলিক সার্ভিস কমিশনকে সংস্কারের মাধ্যমে দলীয়করণ মুক্ত প্রশাসন করবার নিশ্চয়তা বিধান এবং সকল নির্বাচনকে নিরপেক্ষ গ্রহনযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে তত্ববধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদে প্রবর্তিত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে হবে।

মামুনুল হক বলেন এই ৪ মৌলিক আকাঙ্খা বাস্তবায়নের জন্য ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছিলো। এই গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ব্যালটে ভোট দিয়েছে।

এসময় মামুনুল হক সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ এনে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, একই মায়ের পেটে জন্ম নেয়া দুটি সন্তানের একটি অবৈধ হলে আরেকটি বৈধ হয় কেমনে ?
ওসমান হাদীর মৃত্যুর বিচারসহ জুলাই সনদ বাস্তবায়নে আগামীতে যে কোন লড়াই সংগ্রামে খেলাফত মজলিস মাঠে থাকবে বলেও জানান তিনি। এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান  আল্লামা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ আকরাম হোসাইনের সভাপতিত্বে মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, খেলাফত যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাকির হুসাইন, ময়মনসিংহ মহানগর সভাপতি মুফতি সারওয়ার হোসাইন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল