banglahour

কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১৬ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:০৪ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন , পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সাজেদুর রহমান সজলসহ আরো অনেকে।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল