banglahour

কিশোরগঞ্জে ইট ভাটায় কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন


কিশোরগঞ্জের হোসেনপুরে ইট ভাটায় কাজ করার সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২ টার দিকে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী একটি ইট ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল ও ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার সজলের ইট ভাটায় আজ সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করেছিলেন। দুপুর ১২ টার দিকে একটি দেয়াল ও দেয়ালের উপরে রাখা ইটের সারি ভেঙ্গে চারজন শ্রমিকের উপরে ধসে পড়ে। এ সময় স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আর আহত দুইজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল