banglahour

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন

কানাডার পুলিশের পোশাকে ধরা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ছবিটি দেখে অনেকের প্রশ্ন করেছেন, তবে কি কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন তিনি ? বাস্তবে পুলিশ নয়, নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। এমনটাই নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। কানাডায় নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতিমধ্যেই কানাডায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে।


এই সিনেমায় সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের কোনো নায়ক প্রথমবারের মতো সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশনধর্মী এই সিনেমায় জায়েদ খানের নতুন লুক দর্শকদের মনে কৌতূহল তৈরি করেছে।

‘ভায়োলেন্স’ সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজনা করেছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী।

কানাডায় শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল