
(১৩ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ডাক বিভাগের সেবাই সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন খুলনা পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল কবির আহমেদ। তিনি আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষে ডাক বিভাগ খুলনার উদ্যোগে ডাকটিকিট প্রদর্শনী (ফিলাটেলিক প্রদর্শনী), চিঠি উৎসব ও ডাকসেবা মেলার উদ্বোধন কালে এ কথা বলেন।
খুলনায় প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল কবির আহমেদ আরো বলেন,"ওয়ান পোস্টাল নেটওয়ার্ক ইন ফিনিশ পসিবলিটি" এ প্রতিপাদ্য নিয়ে এবার ডাক বিভাগ বিশ্ব ডাক দিবস পালন করছে। ডাক বিভাগ সাধারণ মানুষ কে স্বল্পমূল্যে ভালো সেবা দিয়ে থাকে। আগামী দিনে এ সেবা আরো নিশ্চিত করতে ডাক বিভাগ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল মোহাম্মদ মোহসীন উদ্দিন, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল, খুলনা; এফ এম ওয়ালিউজ্জামান, সিনিয়র পোস্টমাস্টার, খুলনা জিপিও; মিরাজুল হক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, খুলনা বিভাগ; জুবাইদা গুলশান আরা, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), দক্ষিণাঞ্চল, খুলনা; নাসরুল্লাহ ইবনে হাকিম, ডেপুটি রিজিওনাল ম্যানেজার, ডাক জীবন বীমা, খুলনা; মোঃ সাইদুল আলম, সহকারী পোস্টমাস্টার জেনারেল (নিরাপত্তা), দক্ষিণাঞ্চল, খুলনা।