banglahour

উচ্ছেদকৃত দোকান ফেরত পাওয়ার দাবিতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ মে ২০২৩, বুধবার, ৪:৩০ অপরাহ্ন

টাঙ্গাইল: টাঙ্গাইল সমবায় মার্কেটের ১৫৫ জন দোকান মালিক তাদের উচ্ছেদকৃত দোকান ফেরত পাওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন।

বুধবার (১০ মে) সকাল থেকে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালেয় এই অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

তারা জানান, ১৯৮০ সাল থেকে টাঙ্গাইলের পুরাতন আদালত পাড়ায় সমবায় সুপার মার্কেটে পজিশন কিনে তারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০১৪ সালে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কুদরত ই এলাহী তাদের উচ্ছেদ করেন। পরবর্তীতে তারা একটি উচ্ছেদ মামলা করেন। মামলা নম্বর ৪০০৯/২০১৪। এরই মধ্যে কয়েক দফায় জেলা প্রসাশকের উদ্যোগে সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও ভুক্তভোগীদের অভিযোগ সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কুদরত ই এলাহী অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে দোকানের পজিশন বিক্রি করে দিচ্ছেন। দোকান বরাদ্ধের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

তাদের দোকান ফেরত দেওয়া না হলে এই ধর্মঘট অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যাবেন বলেও জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল