
(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১:৫০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে খুলনা জেলা কারাগার -২ (মেট্রোপলিটন)কর্তৃপক্ষ । আজ সকাল দশটায় এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা কারাগার-২ এর জেল সুপার মোঃ আবু সায়েম। কারাগারের অভ্যন্তরে সকল ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।কারাগারের ভেতরের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কারাগার-২(মেট্রোপলিটন)ডেপুটি জেল সুপার মোঃ ফারুক হোসেন সহ সকল কারা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজকের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ডেঙ্গু মোকাবেলায় কাজ করলে অচিরেই ডেঙ্গু বেঙ্গলি নির্মূল হবে বলে আশা প্রকাশ করেন তারা।