
(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১:৫২ অপরাহ্ন
বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।
শনিবার (১০ অক্টোবর) স্থানীয় গ্রীন ভ্যালি হোটেলের হল রুমে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব ও সাধারণ সম্পাদক রিটল কান্তি দাশসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।