
(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:১৩ অপরাহ্ন
ভৈরবে অগ্নিকান্ডে বসত বাড়ি সহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ক্ষতি গ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফার পক্ষ থেকে খাদ্য সামগ্রী আয়োজন অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পিপি এ্যাডঃ মিজানুর রহমান বিল্লাল আজ শনিবার দুপুরে শহরের চন্ডিবের গ্রামে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের মাঝে প্রত্যেককে চাল,ডাল,আটাসহ ৪২ কেজির একটি করে প্যাকেট বিতরন করেন ।
এ সময় উপজেলা বিএনপির সহ- সভাপতি জাকির হোসেন,পৌর যুব দলের আহবায়ক যুবায়ের আল মাহমুদ আফজাল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, বিএনপি নেতা মাহিন সিদ্দিকীসহ নেতা- কর্মীরা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদেরদের কে পূর্ণবাসন করার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাছাড়া ঘটনার পর পর পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৬ হাজার করে টাকা, ২ বান্ডেল করে ঢেউটিন ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন এবং দলীয় নেতা- কর্মীদেরকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন।