
(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:১৬ অপরাহ্ন
শরতের আকাশে দেবীর আগমনী বার্তা। চন্ডী পাঠে মর্ত্যে আহ্বান জানানো হলো দুর্গতিনাশিনীকে।
ঢাক কাসর আর মন্ত্রপাঠে মুখরিত মন্দিরগুলো । মহালয়ের মধ্য দিয়ে শুরু হল দেবী পক্ষ । উলুধনি আর সঙ্খ ধ্বনিতে করা হল দেবী দুর্গার আবাহন।
বর্ণিল সাজে সজ্জিত কিশোরগঞ্জ জেলার শ্রী শ্রী কালীবাড়িসহ বিভিন্ন উপজেলার মন্দিরগুলো। দেবীর আগমনী উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা ।
পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় গান আর নানা আচার অনুষ্ঠান। নিত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্ত্যে আগমন, পূজা গ্রহণের আহ্বান, মহিষাসুরের অমরত্ব লাভের চেষ্টা এবং বধের ঘটনা প্রবাহ। ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা।