
(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:২১ অপরাহ্ন
"প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়" এ প্রতিপাদ্যে বিভাগীশ জেলা ময়মনসিংহে হয়ে গেলো হেযবুত তওহীদের বিভাগীয় নারী সম্মেলন।
আজ (শনিবার) সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়াম এ নারী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদ এর কেন্দ্রীয় সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম।
এসময় নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে নারীরা যে ভয়াবহ নিরাপত্তাহীনতা ও অবমাননার শিকার হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি গভীর আদর্শিক সংকটের ফল। ইসলাম নারীকে যে সুমহান মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা দান করেছিল, তা থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজ পারিবারিক ও সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। ইসলামের পথ অনুসরণ করে নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে।