banglahour

রাজবাড়ীর কালুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:২৫ অপরাহ্ন

 


 

রাজবাড়ীর কালুখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাইমারি এডুকেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রণজয় কুমার বসুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের 
পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন।


সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।


প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, চলতি বছর কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নের ৫৫টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল