banglahour

'ফ্যামিলি কার্ড' সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ-দীপন তালুকদার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:২৭ অপরাহ্ন


সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর ও শহর সমাজসেবা কার্যালয় রাঙ্গামাটির আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবা বিভাগের আহবায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শ্বাশত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ, সদস্য সুবর্ণ দেব বর্মণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, 'ফ্যামিলি কার্ড' সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে। এই মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠ পর্যায়ের সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কোনোভাবেই প্রকৃত দরিদ্র পরিবার যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের প্রতিটি সেশন মনোযোগ সহকারে গ্রহণ করে তা মাঠে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।


জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম তাঁর বক্তব্যে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের বিষয়ে সতর্ক করে দেন।


দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল