banglahour

কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটি দেখার বিষয় নয়,মানুষের জন্য সরকারি এবং ব্যক্তিগত সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবেনঃ আলী আজগর লবী এমপি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:২৮ অপরাহ্ন

কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটি দেখার বিষয় নয়,সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় সরকারি এবং ব্যক্তিগত সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবেন বলে মন্তব্য করেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী। তিনি আজ খুলনার ফুলতলা উপজেলার 
পাইগ্রাম কাসবা লায়ন্স ক্লাবের উদ্যোগে World Lions Service Day 2026 উপলক্ষে প্রধান অতিথির বক্তিতা এ কথা বলেন। লাঞ্চ ক্লাবের সহযোগিতায় হতদরিদ্র মানুষদের সেলাই মেশিন, ভ্রাম্যমান দোকান ও চাল বিতরণ করেন। এর আগে তিনি লায়ন্স ক্লাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। ক্লাবের সহযোগীতায় আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নারী ও যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তিনি।
দেশকে সবুজায়নের আওতায় আনার জন্য ক্লাব এলাকায়হলে যে বৃক্ষ রোপন করেন । 


মানবিক ও সামাজিক কার্যক্রম পাইগ্রাম কাসবা লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম স্বাস্থ্য ও নারী উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ক্লাবটি বিভিন্ন সমযে ক্ষুধার্ত ও অসহায় মানুষের সহায়তা, অসুস্থ ও শয্যাশাযী মানুষের পাশে দাঁড়ানো, হাসপাতালের বেড প্রদান, অসহায় পরিবারের জন্য স্বল্পমূল্যের ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা, মানসিক স্বাস্থ্য সচেতনতা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন নাওজাত সারোয়াত ইসলাম,কত সহজে হয়ে যায় ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা,লায়ন আবিদ হাবিব,
লায়ন একেএম গোলাম ফারুক,লায়ন ডাক্তার আবুল হোসেন খন্দকার, লায়ন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিব,লায়ন সাবিনা সিদ্দিক সহ ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল