
(৮ ঘন্টা আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৯:০০ অপরাহ্ন
তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক পরিবারের সন্তানরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।