banglahour

দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট মহাসড়কে ঝুঁকিপুর্ন।। দুর্ঘটনার আশংকা

সারাদেশ | তনুজা শারমিন তনু। স্টাফ রিপোর্টার। দিনাজপুর।

(১ দিন আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১৯ অপরাহ্ন

দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট আঞ্চলিক মহাসড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা। জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় দিবারাত্রী শত শত হালকা ও ভারি যানবাহন ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। সড়কটি সংস্কার না হওয়ায় হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, মহারাজার মোড় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট দীর্ঘদিনের নির্মানকৃত আঞ্চলিক মহাসড়কের মাঝে মাঝে ইট সলিং উঠে গিয়ে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। বৃষ্টির সামান্য ছিটাফোঁটা পানি পড়লেই এই সড়কে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

শহরের রাজবাড়ী এলাকার সাবেক মহিলা কাউন্সিল'র মাহমুদা খাতুন জ্যোৎস্না জানান, আমি অসুস্থতার কারণে প্রায় সময় চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। রাস্তার এই অবস্থা দেখে অটোরিকশা চালক আমাকে নিয়ে যেতে চায় না। দুয়েকজন চালক যেতে চাইলে তাদের দিতে হয় দ্বিগুণ ভাড়া।

বাস চালক সোহেল জানান, আঞ্চলিক এই মহাসড়কে মাঝে মাঝে রাস্তার ছিলকা উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় সাবধানে চলাচল করতে হচ্ছে। যাত্রীসেবা ও সড়ক দুর্ঘটনা রোধে জরুরী ভিত্তিতে মেরামত মেরামত করা প্রয়োজন বলে তিনি জানান। স্থানীয় লোকজন বলছেন, সর্বস্তরের মানুষের চলাচলের জন্য এই মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। সড়কটিতে ভেঙ্গে যাওয়া খাল খন্দ জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে যে কোন সময় দুর্ঘটনা আশংকা করছে এলাকাবাসী। এই সড়কের কোল ঘেষে রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট, ডায়াগনস্টিক ও ক্লিনিক, বেসরকারী স্কুল এন্ড কলেজসহ নানা প্রতিষ্ঠান। এ বিষয়ে দায়িত্বরত সংশ্লিষ্ট প্রশাসনের  জরুরী হস্তক্ষেপ কামনা করছেন জেলার সুশীল সমাজ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল