banglahour

ওমরাহ করলেন অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৭:০৫ পূর্বাহ্ন


 

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তিনি পবিত্র কাবা শরিফে ওমরাহ সম্পন্ন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ওমরাহ পালনের অনুভূতি প্রকাশ করতে যেয়ে কেয়া পায়েল ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।"

পোস্টটিতে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়ে কমেন্ট বক্সে কেয়া পায়েল লিখেছেন, "কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।"

ছোট পর্দার এই অভিনেত্রী নেতিবাচক মানসিকতা পরিহার করার আহবান জানিয়ে আরও লিখেছেন, "তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।"

উল্লেখ্য, কেয়া পায়েল এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। কেয়া পায়েল অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ ৮ অক্টোবর থেকে চরকিতে প্রচারিত হচ্ছে। জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্মটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল