banglahour

সিলেট বিভাগে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫২ অপরাহ্ন

সিলেট বিভাগে সন্দেহজনক হামে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জন। এর মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৮ জন।


গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১৫ জন।
এদিকে, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন সিলেটের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল