
(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:৫৬ অপরাহ্ন
রাঙ্গামাটি জেলা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেহাল সড়ক দ্রুত সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান এবং পাহাড়ি এই জনপদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের কর্তব্য। জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবনতি কোন ভাবে কাম্য না। এছাড়া সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন সড়কের বেহাল দশা নিরসনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সড়কের বেহাল দশা নিরসনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, এবং রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকের মামুনুর রশীদ মামুন সহ জেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা।
সভায় উন্মুক্ত আলোচনায় রাঙ্গামাটি জেলা শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বিশেষ করে শহরের প্রধান ও অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে সাধারণ পথচারী ও যানবাহনের চলাচলে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, তা দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।