banglahour

তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে শনিবার বিক্ষোভ করবে বিএনপি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ৯:০৩ পূর্বাহ্ন

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বুধবার (১০মে) রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বেলা দুইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন রিজভী।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার।  সরকার বিরোধী আন্দোলনে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল