banglahour

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭ বছরের কিশোর নিহত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ সপ্তাহ আগে) ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২:৫৬ অপরাহ্ন


খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।


নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার।


জানা যায়, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আলভী। এ সময় মোটরসাইকেলসহ সে ইটের দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।


পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত কিশোরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল