banglahour

কটিয়াদীতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে লোহার পাইপ দিয়ে পেটানোর অভিযোগ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ৩:০২ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে কটিয়াদী সরকারি কলেজের লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফয়সাল কটিয়াদী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি পাকুন্দিয়া উপজেলার ষাটকাহন এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার কলেজ ছুটির পর বিকেলে লেকপাড় এলাকায় পৌঁছালে কয়েকজন তরুণ ফয়সালের পথরোধ করেন। এ সময় তাঁর কাছে মাদকের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লোহার পাইপ দিয়ে পিটানো হয়। এতে তিনি আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের হাসপাতালে পাঠানো হয়।

ফয়সালের বড় ভাই আলম চন্ডিপাশা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন বাড়ি থেকে ১০০ টাকা দিয়ে ভাইকে কলেজে পাঠাই। সেখানে পথরোধ করে চাঁদা দাবি করলে সে টাকা কোথায় পাবে? একজন কলেজছাত্র এভাবে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের কাছে জিম্মি হবে কেন?’

তিনি আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল