banglahour

১ হাজার মিটার জালসহ দুই জেলে আটক

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২:৩২ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে ১ হাজার মিটার জাল ও ১ টি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। গতকাল গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে এসব জাল, ট্রলার ও জেলেদের আটক করা হয়। পরে মো. রিফাত (১৯) নামের এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত জাল জনস্মুখ্যে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে অপর অপ্রাপ্ত বয়স্ক অপর জেলে ও ট্রলারটি ছেড়ে দেয়া হয়৷ 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, নিষেধাজ্ঞা সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল