banglahour

রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২:৩৮ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে র‍্যালি ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা  গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে করণীয় তুলে ধরে মহড়া প্রদর্শন করেন। এ মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ, উদ্ধারকাজে সমন্বয় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামসহ দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল