banglahour

ভৈরবে এওয়াজ বদলের মাধ্যমে অদলবদল জমি পুনরায় বিক্রি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ দিন আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ৪:৪৫ অপরাহ্ন

ভৈরবে এওয়াজ বদলের মাধ্যমে  অদলবদল জমি পুনরায় বিক্রি   ও জোরপূর্বক দখলের অভিযোগে  রইছ মিয়া গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী মোঃ মজি্বুর রহমান। আজ বুধবার দুপুরে শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভোক্তভোগী মোঃ মজিবুর রহমান ও আক্তার হোসেন লিখিত অভিযোগে জানান, বিগত ১৬ বছর আগে একই গ্রামের রইছ মিয়ার সাথে এওয়াজ বদলের মাধ্যমে জমি অদলবদল করেন। গত বছর রেজিষ্টিকৃত দলিলে সামান্য ভুল থাকায় তিনি ভুল সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেন। 

কিন্তু আদালতে মামলা চলমান থাকায় রইছ মিয়া মজিবুর রহমানের নামে রেজিষ্টিকৃত এওয়াজবদল জমি ফুল মিয়ার কাছে ববক্রি করে দেন। এ নিয়ে গ্রামে একাধিক সালিশী বৈঠক হয়। সালিশী বৈঠকে আগামী ১১ নভেম্বর পুনরায় সালিসি বৈঠকের দিন ধার্য করা হয়। কিন্তু  চুড়ান্ত সালিশী বৈঠকের আগেই রইছ মিয়া ও ফুল মিয়া তাদের দলবল নিয়ে জমি দখলের চেষ্টা  করছে এবং তারা মজিবুর রহমান কে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাই ভোক্তভোগী মজিবুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন স্থানীয় প্রশাসন ও সরকার ব্যবস্থা নেয় এ দাবী জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল