
(৫ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১১:০০ অপরাহ্ন
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। আমার প্রতি আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটে নারী ক্রীড়ার বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং নারীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে পারব। পদ নয়, কাজের মাধ্যমেই আস্থার প্রতিদান দিতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।