banglahour

আজ সংগীত শিল্পী হাবিব ওয়াহিদের জন্মদিন

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩৮ অপরাহ্ন

দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশনের সাথে এবং আধুনিক শহুরে বিটের সমন্বয় ঘটিয়ে বাংলা সংগীত জগতে নতুন এক মাত্রা যুক্ত করেছেন তিনি।

২০০৩ সালে মুক্তি পাওয়া তার প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ যুক্তরাজ্য ও বাংলাদেশে ব্যাপক সাফল্য লাভ করে এবং তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

হাবিব ওয়াহিদ ১৯৭৯ সালের ১৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। বিখ্যাত পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের সন্তান হাবিব ওয়াহিদ।

সংগীত শিল্পী হাবিব ঢাকার সাউথ ব্রিজ স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের ‘স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং’ থেকে মিউজিক ও অডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন।

হাবিব ওয়াহিদ মূলত হাসন রাজা ও শাহ আবদুল করিমের মতো বিখ্যাত সাধকদের লোকগীতিকে আধুনিক বাদ্যযন্ত্র, হিপ-হপ ও রেগে বিটের সংমিশ্রণে নতুন রূপ দিয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন।

লোকসংগীতের পাশাপাশি তিনি আধুনিক পপ, ইলেকট্রনিক ড্যান্স মিউজিক এবং চলচ্চিত্রের আবহ সঙ্গীত তৈরিতেও সমাদৃত। চলচ্চিত্রের প্লেব্যাকে ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ এবং ‘প্রজাপতি’র মতো সিনেমাগুলোতে তার গান দারুণ সাড়া ফেলে।

হাবিব ওয়াহিদের জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, কৃষ্ণ, মায়া, ময়না গো, শোনো, আহ্বান, বলছি তোমাকে ইত্যাদি।

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘ভালোবাসবো বাসবোরে বন্ধু’, ‘কৃষ্ণ’, ‘দিন গেলো তোমার পথ চাহিয়া’, ‘তোমাকে ছেড়ে আমি কী নিয়ে বাঁচবো’, ‘আমি তোমার মনের ভেতর’ ইত্যাদি।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরুপ হাবিব ওয়াহিদ ২০১১ সালে প্রজাপতি সিনেমায় শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর মনোনয়ন লাভ করেন। এছাড়াও তিনি একাধিকবার মেরিল-প্রথম আলো পুরষ্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নিয়মিত একক গান, মিউজিক ভিডিও এবং বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে বাংলা গানের জগতে তার শীর্ষস্থান ধরে রেখেছেন।

আজ সুরকার, সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ'র জন্মদিন। বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের শুভেচ্ছা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল