banglahour

'সিলেটের পর্যটন খাতের উন্নয়নে চালু হচ্ছে পর্যটনবিষয়ক মোবাইল অ্যাপ'

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫৪ অপরাহ্ন

সিলেট জেলার পর্যটন খাতের ব্যাপক প্রচার-প্রসার এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার লক্ষ্যে পর্যটন-সম্পর্কিত সব তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এ উপলক্ষে  জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।

সভায় সিলেটের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর প্রচার-প্রসার এবং পর্যটকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত মোবাইল অ্যাপের মাধ্যমে সিলেটের পর্যটন-সংশ্লিষ্ট তথ্য পর্যটকদের কাছে আরও সহজে তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামান্ত, সাংবাদিক গোলজার আহমেদ হেলাল, সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক দেলওয়ার হোসেন রানা, সদস্যসচিব ফয়জুল হাসান, ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি এবং টাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আহমেদ খান সাদেকসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যটনবিষয়ক তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগ সিলেটের পর্যটন খাতের বিকাশ, পর্যটকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং জেলার পর্যটন সম্ভাবনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সহায়ক হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল