
(৩ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:৫১ অপরাহ্ন
টালিউড সুপারস্টার দেব অভিনীত ও পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র 'দেশু ৭'। আজ ১৬ অক্টোবর ২০২৬ তারিখে দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি অভিনেতা হিসেবে দেবের সুবর্ণজয়ন্তী বা ৫০তম চলচ্চিত্র এবং এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর।
সিনেমাটির নাম 'দেশু ৭' রাখার পেছনে মূল সমীকরণ হলো—পর্দায় এটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলী জুটির সপ্তম সিনেমা।
দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পাশাপাশি এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি।
চলচ্চিত্রটি নির্মিত হয়েছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস'-এর অধীনে।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বিপুল উদ্দীপনা দেখা গেছে। প্রথম পাঁচ দিনেই এর ৫৫,০০০-এর বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা থেকে মুক্তির আগেই আয় ১ কোটি ১৬ লাখ টাকা (৯০ লাখ রুপি) ছাড়িয়ে গেছে।