
(৩ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৭ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোজের আলোচিত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে ওই শিশুর মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার বোন জামাই আল আমিনকে (৪০) প্রধান আসামীসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে এ মামলাটি দায়ের করেন। এর আগে দুপুরে পুলিশ আলআমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে আলআমনিকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন।
এর কিছুক্ষন পর শিশুটি নিখোজ হয়। পারাবারিক বিষয় নিয়ে আলআমিন ও রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সে এর আগে শিশু রাইয়ানকে অপহরনের হুমকি দিয়েছিলেন এবং ৩ থেকে ৪ জন লোক নিয়ে সে শিশুটি অপহরন করেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, শিশু নিখোজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আজই আদালতে সোপর্দ করা হবে।