banglahour

কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(১ দিন আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৯ অপরাহ্ন


কুড়িগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় কালবেলার জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় বিভাগীয় ইউনিট সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।


এ ছাড়া আরো বক্তব্য রাখেন-দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. জহুরুল ইসলাম,  কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার বিউটি, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, এবি পার্টির জেলা আহবায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, কুড়িগ্রাম রিভার ভিউ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইহসান,  এনসিপির মিডিয়া মুখপাত্র রাশেদুজ্জামান তাওহীদ। 
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, দৈনিক মানবজমিনের  কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক আজকালের খবরেরর কুড়িগ্রাম প্রতিনিধি এম.এ আজম, এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুরররহমান খোকন, দৈনিক আমার দেশের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “দৈনিক কালবেলা বিগত দিনে গণমানুষের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটির এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।”


জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু কুড়িগ্রামের বিভিন্ন সংবাদ তুলে ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, “কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে মানুষের পাশে থাকতে চাই। জেলার মানুষের কথা ও প্রত্যাশা সংবাদমাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল