banglahour

সাবিলার সংসার ভাঙার নেপথ্যে ‘তৃতীয় ব্যক্তি’

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৩ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৯:২২ অপরাহ্ন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ২০১৯ সালে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে বিয়ে করেন সাবিলা নূর। তাঁরা সুখের সংসার কাটালেও বর্তমানে তাঁদের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন চলছে। গুঞ্জন উঠেছে যে, তাঁরা গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন।

এই সংসার ভাঙার নেপথ্যে 'তৃতীয় ব্যক্তি' বা নতুন প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

মূলত সাবিলা নূর অভিনীত ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক (ডিওপি) আব্দুল মামুনের সঙ্গেই তাঁর নাম জড়িয়ে গুঞ্জন ছড়াচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই সিনেমার শুটিং সেটে তাদের মধ্যে এক ধরণের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এর প্রভাব সাবিলার ব্যক্তিগত জীবনে পড়ে।

এই গুঞ্জন আরও উসকে দিয়েছেন আব্দুল মামুনের দীর্ঘ ৭ বছরের প্রেমিকা ও হবু স্ত্রী তিশা। তিশার দাবি অনুযায়ী, দুই পরিবারের সম্মতিতে মামুনের সঙ্গে তাঁর বিয়ের সবকিছু চূড়ান্ত হয়েছিল এবং গত ১৫ মে বিয়ের তারিখ নির্ধরন করা হয়েছিল। কিন্তু ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরপরই মামুন হঠাৎ বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিশা সরাসরি অভিযোগ করেছেন, "সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে" এবং মামুনের কথিত প্রেমিকা তিশা দাবি করেন, মামুন সাবিলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কোনো নেটিজেন এই বিচ্ছেদের পেছনে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের দিকেও ইঙ্গিত করেছিলেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র এবং বিভিন্ন দায়িত্বশীল প্রতিবেদনে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কেবলই পেশাদার সম্পর্ক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সাবিলার সংসার ভাঙার মূল আলোচনার তীর এখন চিত্রগ্রাহক মামুনের দিকেই।

এই পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা চিত্রগ্রাহক আব্দুল মামুনের কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি। সাবিলা নূরের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এই খবরের প্রকৃত সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তাই আপাতত একে ঢালিউড পাড়ার একটি গুঞ্জন  হিসেবেই দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল