banglahour

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারত থেকে ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ দেশে পৌছিয়েছে

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৯:২৪ অপরাহ্ন

বাংলাদেশ রেলপথে চলাচলের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছিয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভারতের গেদে ও  দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে এ কোচ এসে পৌছিয়েছে। 
ভারতের রাইটস লিমিটেডের সরবরাহ করা প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ কাস্টমসসহ কার্যক্রম শেষ করে আগামী রবিবার (১৮ অক্টোবর) দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো খালাস করা হতে পারে। খালাস কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে কোচগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 


দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে সূত্র জানা গেছে,  বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৮টি কোচ এসেছে।  প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর কোচগুলো নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। বাকি কোচগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।


গত সোমবার (১২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (হুসাইনপুর) থেকে রেলওয়ের রেকটি দর্শনা সীমান্তের উদ্দেশ্যে  যাত্রা শুরু করে এদিন পৌঁছায়।
               

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল